ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৩ জুন থেকে ২৭ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে এই কোম্পানির গড়ে প্রতিদিন ৪৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এটি ডিএসইর লেনদেনের মোট ৮.৬৪ শতাংশ। এদিকে রেনাটা লিমিটেডের সপ্তাহজুড়ে গড়ে ২৮ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সপ্তাহজুড়ে গড়ে প্রতিদিন ১৮ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া, সপ্তাহটিতে এ তালিকায় আরও উঠে এসেছে- ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, সী পার্ল বিচ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, সিটি জেনারেল ইন্সুরেন্স, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস এম.


































Recent Comments