সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবে লিজিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

বে লিজিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির একত্রিতভাবে  শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। এর আগের বছর একি সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে ৫ টাকা ৮৮ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির তার আগের বছরেও অর্থাৎ ২০২১ সালের শেষে শেয়ার প্রতি লোকসান ছিল ৯৯ পয়সা।

এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬.০১ টাকা। যা আগের বছর ছিল ১১ টাকা ৯৩ পয়সা।

এছাড়া আলোচিত সময়ে বে লিজিংয়ের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো সমন্বিতভাবে করেছে ২ টাকা ৬৪ পয়সা (নেগেটিভ)।

আগামী ২৮ আগস্ট, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড সিস্টেমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ভেন্যু ঠিক করা হয়েছে- মুক্তিযোদ্ধা হল, আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল, ঢাকা-১০০০ এই ঠিকানায়। তাছাড়া ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুলাই, ২০২৪।

উল্লেখ, সমাপ্ত সময়ের আগের বছরেও অর্থাৎ গত ২০২২ অর্থবছর শেষেও বে লিজিং শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments