শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবর্তমান কমিশনের কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাচ্ছে: মিনহাজ ইমন
spot_img
spot_img

বর্তমান কমিশনের কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাচ্ছে: মিনহাজ ইমন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জ  (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেছেন, পুুঁজিবাজারে প্রতি বিনিয়োগকারীদের আস্থা অনেক খানি বৃদ্ধি পেয়েছে। একসময় বিনিয়োগকারীরা বাজার থেকে চলে যাচ্ছিল। তারা ভেবেছিল, তাদের এই পুঁজিটা দেখার কেউ নেই। তবে এখন তারা আশ্বস্ত হয়েছে যে নতুন কমিশন নতুন ভাবে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিবেদিত হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্টস ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও আগামী দিনের করনীয় শীর্ষক সেমিনারে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিনহাজ মান্নান ইমন বলেন, আমরা যে সমস্যাগুলো তুলে ধরেছিলাম, নতুন কমিশন দায়িত্ব নেয়ার অল্প কিছুদিনের মধ্যেই সেগুলো বুঝতে পেরেছেন। তার সেই রেজাল্ট আমরা পাচ্ছি।

তিনি বলেন, অনেক দাবি করা যেতে পারে, কিন্তু যার হাতে মূল ক্ষমতা, যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই বিএসইসির চেয়ারম্যানকে সমস্যাগুলো বুঝতে হবে। আমি মনে করি এই কমিশন সঠিকভাবে তা সমাধানে কাজ করছে। সামনে আরও করবে। কিন্তু উনি বর্তমানে যে কাজ করেছেন, তাতে আমরা হাতেনাতে ১২০০ পয়েন্টের উত্থান দেখতে পাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ও সাবেক সচিব মোঃ ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেইন এবং মিউচ্যুয়াল ফান্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হাসান ইমান।

সূচনা বক্তব্য রাখেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল।

অনুষ্ঠানে আরো উপস্থি রয়েছেন বাংলাদেশ মার্চেন্টস ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সাধারণ সম্পাদক মো. রিয়াদ মতিন, ডিএসই ব্রোকারস এসোসিয়েশনের সভাপতি শরীফ আতাউর রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমবিএর প্রথম ভাইস প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments