ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কোরবানি ঈদে মুক্তি পাওয়ার পর থেকে নির্মাতা রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার তোড়ে অসংখ্য দর্শকের চোখের ঘুম উড়ছে। এখন পর্যন্ত সিনেমা হলে টিকিটের লম্বা লাইন, অগণিত মানুষের উচ্ছ্বাসে রীতিমতো বিস্ময় তৈরি করছে ‘তুফান’।

গত শুক্রবার ছুটির দিন দেখে এলাম সিনেমাটি। এতদিন অপেক্ষার পর ‘তুফান’ দেখে আমার মনে হয়েছে শুধু মুগ্ধতা নয়, এরকম প্রিমিয়াম লুক অ্যান্ড ফিলের সিনেমা এর আগে বাংলাদেশের মানুষের কাছে সত্যিই অকল্পনীয় ছিল। তবে এটা বলতেই হবে ‘তুফান’ এর মাধ্যমে দেশের সিনেমায় এক বিপ্লব শুরু হলো হয়তো। সিনেমাটি দেখার পর দৃঢ়তার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, ‘তুফান’ মুক্তির আগে যতটা গর্জে উঠেছিল, তার চেয়েও যেন অনেক বেশি বরষেছে।
‘তুফান’-নিয়ে কাছের দূরের অনেকের নানা মন্তব্য শুনছি অনেকদিন থেকেই। এ সিনেমার অন্যতম আকর্ষণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে এক শ্রেণির বোদ্ধারা আছেন যারা এখনও পর্যন্ত তার নামে একটা নাক সিটকানো মনোভাব পুষে রেখেছেন। সত্যি এবার তাদের থোতা মুখ ভোঁতা হবার জো হয়েছে।
ভারতের দক্ষিণি সিনেমার নামে যে দর্শকরা ভিরমি খায় তারা এবার বুক ফুলিয়ে বলতেই পারে যে আমাদের শাকিব খান কোন অংশে কম! আর তাই, নাচে, গানে, অ্যাকশনে ভরপুর সিনেমা ‘তুফান’-এর রিভিউ লিখতে আমার আত্মবিশ্বাস ও অহংকারে এতটুকুও ঘাটতি বোধ হচ্ছে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments