ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১৬ জুলাই, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ। এদিকে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৩০ পয়সা বা ২.৯৮৯ শতাংশ কমে দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে এবং এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইউনিট দর ২০ পয়রা বা ২.৯৮৫ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এ তালিকায় আরও রয়েছে- আইটি কনসালটেন্টস, হাইডেলবার্গ সিমেন্ট, খান ব্রাদার্স, নিউ লাইন ক্লোথিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


























Recent Comments