রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকিংবদন্তি ফেলপসের রেকর্ড ভেঙে স্বর্ণ জিতলেন ফ্রান্সের লিওঁ
spot_img
spot_img

কিংবদন্তি ফেলপসের রেকর্ড ভেঙে স্বর্ণ জিতলেন ফ্রান্সের লিওঁ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সর্বকালের সফলতম অলিম্পিয়ান হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস।যার নামে পাশে রয়েছে ২৩টি অলিম্পিক গোল্ড। সেই কিংবদন্তি সাঁতারুর রেকর্ড ভেঙে প্যারিস অলিম্পিকে স্বর্ণ জিতেছেন ফ্রান্সের লিওঁ মারশোঁ।

৪০০ মিটার ব্যক্তিগত ইভেন্টে ফ্রান্সকে স্বর্ণ এনে দিয়েছেন এই ফরাসি সাঁতারু। ৪ মিনিট ২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন মারশোঁ। আর বেইজিং অলিম্পিকে ফেলপস সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড।

এই ইভেন্ট দেখতে গতকাল ফেলপস স্বয়ং উপস্থিত ছিলেন। চলমান অলিম্পিকে এনবিসি টিভির হয়ে কাজ করছেন এই কিংবদন্তি। সর্বকালের সফলতম অলিম্পিয়ানকে স্বাক্ষী রেখেই অলিম্পিকসে প্রথম সোনার দেখা পেলেন মারশোঁ।

এছাড়া ইভেন্টে ৪ মিনিট ০৮.৬২ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কারসন ফস্টার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments