মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা পতনের পর হালকা উত্থান
spot_img
spot_img

টানা পতনের পর হালকা উত্থান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৩১ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪৩.০৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩১ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮০.৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৩.৯৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮৬.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১ টির, কমেছে ১৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.০৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৯৩৫ টি শেয়ার ১ লক্ষ ৪৫ হাজার ৬০৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৩ শতাংশ বা ৬০.৭১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২৬৯.৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৮৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫১.৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৮১.৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২৫ টির, কমেছিল ৩৪০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৭১ লাখ ৯৮ হাজার ৫৩৩ টি শেয়ার ১ লক্ষ ৩১ হাজার ৯৯১ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৩২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা।

উল্লেখ, সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments