ডেইলি শেয়াবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের বছর একই সময়ে ৩৬ পয়সা আয় ছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ৩ টাকা ০৮ পয়সা। গত বছরের একই সময়ে ৪১ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ অনুযায়ী প্রতিষ্ঠানটির বাজারদরে ইউনিট প্রতি এনএভি ছিল ৯ টাকা ৩৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments