ডেইলি শেয়াবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৭৫ পয়সা। গত বছর একই সময়ে ৭১ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন,২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৩১ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৫৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments