ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমার ‘লাগে উড়াধুরা’ গানটি প্রকাশের পরই ব্যাপক সাড়া ফেলেছিল। প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার গাওয়া এই গানটি দেশের ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকার পাশাপাশি গ্লোবাল ট্রেন্ডিংয়েও জায়গা করে নেয়। এবার আরও বড় এক মাইলফলক স্পর্শ করেছে এই গানটি। সেই সঙ্গে সুপারস্টার শাকিব খানের তৃতীয় গান হিসেবে ১০০ মিলিয়ন ভিউজ পার করেছে।

ইউটিউবে চরকির চ্যানেলেই দুই মাসে ‘লাগে উড়াধুরা’ গানের ভিউ ছাড়িয়ে গেছে ১০০ মিলিয়ন বা ১০ কোটি। এর আগে একই সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও ভারতের এসভিএফ চ্যানেলে। দুই চ্যানেল মিলিয়ে মাত্র ২৩ দিনে গানটির ভিউ পার করেছে ১০ কোটি ভ। চরকিতে গানটির ভিউ ৯৬ মিলিয়ন আর এসভিএফে ৪১ মিলিয়ন।
তবে শাকিবের সিনেমার গানের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে তার ‘দিল দিল’ গানটি। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই গানটির বর্তমান ভিউ ১২১ মিলিয়ন, অর্থাৎ ১০ কোটি ২১ লাখ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments