ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানির ৯ লাখ ৫৮ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৭৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ম্যারিকো বাংলাদেশের শেয়ার। কোম্পানিটি ২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
মুন্নু সিরামিকস ২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ইউনাইটেড পাওয়ার ৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পাওয়ার, ব্রাক ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, গ্রামীণফোন, এম.এল ডাইং, মুন্নু সিরামিক, নিটল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ ও এসকে ট্র্রিমস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments