বুধবার, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়পলায়নের পর হাসিনার গন্তব্য অনিশ্চিত: আশ্রয় খুঁজছেন আরব-আমিরাতে
spot_img
spot_img

পলায়নের পর হাসিনার গন্তব্য অনিশ্চিত: আশ্রয় খুঁজছেন আরব-আমিরাতে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে ভারতে পৌঁছানোর ২৪ ঘণ্টা পরও তার চূড়ান্ত গন্তব্য এখনও অনিশ্চিত। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন অন্যান্য বিকল্প খুঁজছেন।

ভারতের গণমাধ্যম সূত্রে জানা যায়, ইতোমধ্যে যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলে তিনি এখন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। তবে শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। জয় বলেন, আমি ওয়াশিংটনে, খালা লন্ডনে, বোন দিল্লিতে থাকে। আমরা এখনো জানি না’ তিনি এসব জায়গায় ভ্রমণের মধ্যে থাকতে পারেন।

টাইমস অব ইন্ডিয়া সূত্র জানিয়েছেন, যেসব দেশে হাসিনার পরিবারের সদস্যরা থাকেন সেখানে ভ্রমণ করতে পারেন। যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও ভারত।

গতকাল মঙ্গলবার সিএনএনের সহযোগী প্রতিষ্ঠান সূত্রের বরাত দিয়ে জানায়, হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এই দাবির সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়ার মধ্য দিয়ে সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তিনি দেশ ছাড়েন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়।

এছাড়া গতকাল জানা গেছে কয়েকদিন ভারতে থাকবেন শেখ হাসিনা। তবে কতদিন পর্যন্ত তাকে থাকার অনুমতি দেবে নয়াদিল্লি, তা এখনও জানা যায়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, শেখ হাসিনার পতনের ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতীয় এক জ্যোতিষী।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এন.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments