বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানের ধারাবাহিকতায় শেয়ারবাজার
spot_img
spot_img

উত্থানের ধারাবাহিকতায় শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ আগস্ট, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয়  কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬৭.১৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৭ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩.৫৪ শতাংশ বা ১৯২.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৮.৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৯.১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮৭.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬৬ টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৭.১৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৭ কোটি ২২ লাখ ৩৪ হাজার ২২২ টি শেয়ার ১ লাখ ৭৩ হাজার ২৩৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৭৫ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩.৭৭ শতাংশ বা ১৯৭.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৪২৬.৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩২.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৭৬.৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৩৪.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৩২৮ টির, কমেছিল ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৮২.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ১৪৩ টি শেয়ার ১ লাখ ৪৮ হাজার ৪২০ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭৪৯ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৫ কোটি ৫৬ লাখ ১৬ হাজার টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments