ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ৭ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। এদিকে সোনালী পেপারের শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ টাকা ২০ পয়সা বা ২.৯৮৯ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ২.৯৮৭ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- কোহিনূর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, বিচ হ্যাচারি, জেমিনি সি ফুড, ইন্ট্রাকো, হাইডেলবার্গ এবং খান ব্রাদার্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.




























Recent Comments