রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যওলী-আউলিয়াদের মাজার ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন (ভিডিওসহ)
spot_img
spot_img

ওলী-আউলিয়াদের মাজার ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন (ভিডিওসহ)

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশের বিভিন্ন স্থানে ওলী-আউলিয়াদের মাজার ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ আশেকে আউলিয়া। আজ ৮ আগষ্ট ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৪টায় কোনাপাড়া, ডেমরা, ঢাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ আশেকে আউলিয়ার সমন্বয়করা ২টি দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো:

১। কোন মাজার ভাঙ্গা যাবে না।

২। বাংলার বাউল, সুফি ও অধ্যাত্মবাদীদের ওপর কোন জুলুম নির্যাতন চলবে না।

উল্লেখিত দুই দাবি নিয়ে খুব শিগগিরই অন্তবর্তীকালীন সরকারের নিকট লিখিত প্রস্তাব নিয়ে যাওয়া হবে। সরকার যতদিন পর্যন্ত এ সংক্রান্ত বিষয়ে শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে লিখিত নির্দেশনা না দিবে ততদিন পর্যন্ত মানববন্ধন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রেখেছেন বাংলাদেশ আশেকে আউলিয়ার প্রধান সমন্বয়ক সানি আহম্মেদ। এছাড়া উপস্থিত ছিলেন রবিন সরকার পরবাসী, আলমগীর হোসেন, মো: মাসুম, হাসান ইমাম আজম, মতিউর রহমান মুকুল, মনির হোসেনসহ অন্যান্য সমন্বয়করা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments