ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়ে প্রাণবন্ত ও টেকসই পুঁজিবাজার গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
রোববার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ঈদুল ফিতর পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কমিশনের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।
দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন অনুষ্ঠানে। ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম
























Recent Comments