বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএজিএম/ইজিএম/রেকর্ডডেটঅনুমোদিত মূলধন দ্বিগুণ হচ্ছে পূবালী ব্যাংকের
spot_img
spot_img

অনুমোদিত মূলধন দ্বিগুণ হচ্ছে পূবালী ব্যাংকের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনুমোদিত মূলধন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে পূবালী ব্যাংক জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির ১ হাজার ৫৩৩তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। এটি ১০ টাকা অভিহিত মূল্যের ২০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অনুমোদিত মূলধন বাড়িয়ে ৪ হাজার কোটি টাকা করা হবে। এক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের মোট ৪০০ কোটি সাধারণ শেয়ার থাকবে।

এ ছাড়া অনুমোদিত মূলধন বাড়ানোর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধনের সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা পর্ষদ।

পর্ষদের এসব সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ২৫ অক্টোবর ব্যাংকটির সপ্তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

বিশেষ সাধারণ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ২৯ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ব্যাংক জানিয়েছে, অনুমোদিত মূলধন বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়নে প্রথমে বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments