ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ৩-২ সেটে হারিয়েছে কিরগিজস্তানকে।

বাংলাদেশ প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জিতলেও পরের দুই সেট হেরে যায় ২৫-১৫ ও ২৫-২২ পয়েন্টে। তবে চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় ২৫-১৯ পয়েন্টে। পঞ্চম সেটে বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ১৮-১৬ পয়েন্টে কিরগিজস্তানকে হারিয়ে বিজয়ের আনন্দে মাতে। এই জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন অর্জন করে বাংলাদেশ।
এদিকে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-২ সেটে উড়িয়ে দিয়েছে শ্রীলংকা। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলংকার ৫ নম্বর জার্সিধারী কাভিস্কা। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments