সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅবশেষে উত্থানের মুখ দেখল পুঁজিবাজার
spot_img
spot_img

অবশেষে উত্থানের মুখ দেখল পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১০ অক্টোবর, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ৪৩.৮১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১০ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৭.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৭.৩৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৩.২৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৬.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.৮১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৭৯৪টি শেয়ার ৯২ হাজার ৭৮৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৪০ লাখ ৩৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৯ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৭.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৯.৬০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫০.০৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩১.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৯টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয় ১৪৭টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১০.২৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৬৭৮টি শেয়ার ৯১ হাজার ৬২৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪২৬ কোটি ১০ লাখ ১২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৩ কোটি ৬৯ লাখ ৭৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৮ শতাংশ বা ৩৪.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫০৫.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৯৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৪ কোটি ৩ লাখ ৯৭ হাজার ৮৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments