মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅব্যাহত সেল প্রসার: পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

অব্যাহত সেল প্রসার: পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৩১ জানুয়ারি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৯.৪৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩১ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১১.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৭.০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৯.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১ টির, কমেছে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.৪৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ২২০টি শেয়ার ৯১ হাজার ৫৪০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ০৯ লাখ ৫২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৯.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৮.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭০.২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৫.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, কমেছে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯.৪৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ২৬ লাখ ৩০ হাজার ৫৩৭টি শেয়ার ৯৮ হাজার ৪২৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৯ কোটি ৪৮ লাখ ২৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৩ কোটি ৬১ লাখ ২৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ২০.৪৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫১২.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৫৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৫টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ১১ লাখ ৪২ হাজার ৩০৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৮৮ লাখ ৩২ হাজার ৯০৬ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৭৬লাখ ৯০ হাজার ৫৯৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments