ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমে অর্ধেকে নেমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪৬ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে সমন্বিতভাবে কোম্পানিটির আয় হয়েছে ৬৩ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ২৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৯৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments