বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদঅলটেক্স ইন্ডাষ্ট্রিজের উৎপাদন বন্ধ
spot_img
spot_img

অলটেক্স ইন্ডাষ্ট্রিজের উৎপাদন বন্ধ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের অলটেক্স ইন্ডাষ্ট্রিজের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। গেল ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখ কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে।মেশিনারিজ অত্যন্ত পুরাতন হওয়ার কারণে এর উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে অলটেক্স ইন্ডাষ্ট্রিজ। কোম্পানির প্রকাশিত নিরীক্ষা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষা প্রতিবেদনে আরো জানানো হয়, অলটেক্স ইন্ডাষ্ট্রিজ তাদের ভ্যাট রিটার্ন (মুসক-৯.১) জমা দেয়নি যা কোম্পানিটিকে জরিমানার সম্মুখীন করতে পারে। এছাড়া আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ডেফার্ড ট্যাক্সও গণনা করেনি। এছাড়া প্রতি ৩ থেকে ৫ বছরের মধ্যে জমি পুন:মূল্যায়নের নিয়ম থাকলেও অলটেক্স ইন্ডাষ্ট্রিজ তা পালন করেনি।

এ ব্যাপারে অলটেক্স ইন্ডাষ্ট্রিজের কোম্পানি সচিব জিয়াউল হক ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, মেশিনারিজগুলো অনেক পুরাতন হয়ে গেছে যা জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। মেশিনারিজগুলো মেরামতের জন্য তাই সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে। কিন্তু অন্যান্য কার্যক্রম চলছে বলে জানান তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments