
ডেইলি শেয়ারবাজার ডেস্ক : অসুস্থ হয়ে দেশে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের অসুস্থ হয়ে দেশে ফিরেছেন।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ বলেন, উনার প্রেশার খুব লো হয়ে গেছে। এজন্য মাঝপথেই দেশে ফেরেন সুজন ভাই। এখন বাসায় আছেন। উনার পরিবর্তে কে যাচ্ছেন এখনও ঠিক হয়নি। সুজন ভাইয়ের ভূমিকা আলাদা।
উল্লেখ্য, আগামী ১৬ জুন বাংলাদেশ প্রথম টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এর আগেই টিম ডিরেক্টরের ভারপ্রাপ্ত দায়িত্বটা হয়তো কেউ পেয়ে যাবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments