ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৫৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৬৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৩৩ পয়সা।
এছাড়াও, কোম্পানিটির এজিএম এবং ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments