বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআইএফআইসি ব্যাংকে পরিচালক হলেন জাফর ইকবাল
spot_img
spot_img

আইএফআইসি ব্যাংকে পরিচালক হলেন জাফর ইকবাল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইসি) ব্যাংকে পরিচালক হলেন অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো: জাফর ইকবাল।

আগামী দুই বছরের জন্য আইএফআইসি ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক শাখার সিনিয়র সহকারী সচিব শেখ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থমন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আইএফআইসি ব্যাংক লিমিটেডের মেমোরেন্ডাম ও আর্টিক্যালস অব অ্যাসোসিয়েশনের ৯৩(২) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, আইএফআইসি ব্যাংকের মোট শেয়ারের ৩২.৭৫ শতাংশ শেয়ার সরকারের কাছে রয়েছে। এছাড়া ব্যাংকটির মোট শেয়ারের ৮.৩৩ শতাংশ স্পন্সর পরিচালকদের কাছে, ২৩.৭৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ১ শতাংশ বিদেশিদের কাছে এবং ৩৪.১৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

ডেইলি শেয়অরবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments