রবিবার, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআইএফআইসি ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা...
spot_img
spot_img

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শাখা-উপশাখায় দেশের বৃহত্তম বানিজ্যিক ব্যাংক আইএফআইসি এর উদ্যোগে ব্যাংকটির মুদ্রা ব্যবস্থাপনাকে আরও সুসংহত, সুশৃঙ্খল ও আধুনিকায়নের লক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা।

সম্প্রতি (১২ জুলাই, ২০২৫) শনিবার, অনলাইন প্ল্যাটফর্মে উক্ত কর্মশালাটিতে বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা, নোট রিফান্ড রেগুলেশন, নোট সর্টিং, জাল নোট সনাক্তকরণ ও প্রচলন প্রতিরোধ এবং রিপোর্টিং প্রক্রিয়ার বিভিন্ন দিক প্রসঙ্গে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্তো আয়োজনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং যুগ্ম পরিচালক (ক্যাশ) জনাব আব্দুল বাসেদ। তারা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতিমালা এবং আধুনিক নগদ ব্যবস্থাপনা পদ্ধতির উপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সিলেট শাখা
ব্যবস্থাপক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী এবং আইএফআইসি ব্যাংক-এর কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জনাব উইলিয়াম চৌধুরী। উক্ত, কর্মশালাটিতে আইএফআইসি ব্যাংকের ঢাকা ও সিলেট জোনের বিভিন্ন শাখা-উপশাখার চার শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments