মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআইএফসি এবং ডিএসই’র যৌথ উদ্যোগে (WOB) অনবোর্ডিং সেশন অনুষ্ঠিত
spot_img
spot_img

আইএফসি এবং ডিএসই’র যৌথ উদ্যোগে (WOB) অনবোর্ডিং সেশন অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কর্পোরেট নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বকে উত্সাহিত করা এবং নারী উপস্থিতি বোর্ডের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের সহায়তায় ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ-এষ যৌথভাবে “Women on Boards (WOB)” শীর্ষক একটি অনবোর্ডিং সেশনের আয়োজন করে। ১৭ মে ২০২৬ তারিখে ঢাকার নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আইসিএবি, আইসিএমএবি, এসিসিএ এবং বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানির শীর্ষস্থানীয় নারী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার। তিনি তাঁর বক্তব্য বলেন, পরিচালনা পর্ষদে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি অপরিহার্য৷ তিনি উল্লেখ করেন, বোর্ডে নারীদের সক্রিয় উপস্থিতি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে।

এছাড়া কর্পোরেট বোর্ডে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে একটি শক্তিশালী নেটওয়ার্ক ও দক্ষ নারী পেশাজীবীদের ডেটাবেস গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন ফোরামে সক্রিয় অংশগ্রহণ, সাহসের সঙ্গে মতামত প্রকাশ এবং প্রশ্ন করার আহ্বান জানানো হয়।

পরে কর্মশালায় কর্পোরেট সুশাসন ও নেতৃত্ব বিষয়ে বিভিন্ন ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন খ্যাতনামা পেশাজীবী ও সুশাসন বিশেষজ্ঞরা। আইএফসি সাউথ এশিয়ার কর্পোরেট গভর্ন্যান্স অ্যাডভাইজরি লোপা রহমান কর্পোরেট সুশাসনে পরিচালনা পর্ষদের ভূমিকা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে পরিচালকদের দায়িত্ব ও আইনগত দায়বদ্ধতা বিষয়ে সেশন পরিচালনা করেন। তিনি সুশাসন কাঠামো, সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্ড, ESG চর্চা এবং কার্যকর বোর্ড পরিচালনা বিষয়ে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা তুলে ধরেন।

আর্থিক সুশাসন বিষয়ে সেশন পরিচালনা করেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর কাউন্সিল সদস্য, জেন্ডার ইনক্লুশন অ্যান্ড লিডারশিপ কমিটির চেয়ারম্যান এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র স্বতন্ত্র পরিচালক জারিন মাহমুদ হোসেন। তিনি প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

“Women on Boards” উদ্যোগটি আইএফসি’র Integrated Environmental, Social and Governance (iESG) Project-এর অংশ, যা ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির লক্ষ্য হলো বেসরকারি খাতে সুশাসন চর্চা জোরদার করা, টেকসই উন্নয়নকে উত্সাহিত করা এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব নিশ্চিত করা। বিশেষ করে, বৈচিত্র্যময় পরিচালনা পর্ষদের মাধ্যমে কার্যকর বোর্ড পরিচালনা শক্তিশালী করার ওপর এই উদ্যোগে গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আবিদ হোসেন খান, এফসিএ বলেন, দেশের তালিকাভুক্ত কোম্পানিগুলো দ্রুত অগ্রসর হলেও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি ও শক্তিশালী নেতৃত্ব। বৈচিত্র্যময় বোর্ড ঝুঁকি ব্যবস্থাপনা, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতোমধ্যে তৈরি পোশাক, টেক্সটাইল, টেলিযোগাযোগ, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে নারীদের সফল নেতৃত্ব তা প্রমাণ করেছে। এখন প্রয়োজন বোর্ডরুমে নারীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে তাঁদের মেধা ও নেতৃত্ব দেশের সামগ্রিক উন্নয়নে আরও বড় অবদান রাখতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments