বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআইএমএফের কাছ থেকে ঋণের প্রথম কিস্তি পেলো পাকিস্তান
spot_img
spot_img

আইএমএফের কাছ থেকে ঋণের প্রথম কিস্তি পেলো পাকিস্তান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৩০০ কোটি ডলারের বেলআউটের প্রথম ধাপ হিসাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ১২০ কোটি ডলার পেয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার আইএমএফ পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়টির অনুমোদন দেয়। এর পরপরই পাকিস্তানের সার্বভৌম বন্ড এবং রুপির দাম বাড়তে শুরু করেছে। আন্তঃব্যাংক বাজারে পাকিস্তানি রুপি ডলার প্রতি ১ শতাংশ বেড়ে ২৭৪ দশমিক ৫০ রুপিতে পৌঁছেছে

ঋণ খেলাপির দ্বারপ্রান্তে থাকা পাকিস্তান চলতি সপ্তাহের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে ১০০ কোটি ডলার এবং সৌদি আরবের কাছ থেকে ২০০ কোটি ডলার পেয়েছে।

টেলিভিশনে দেওয়া ভাষণে ইসহাক দার জানিয়েছেন, আইএমএফের অর্থের প্রথম কিস্তি স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের অ্যাকাউন্টে এসেছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনার পর আগামী নভেম্বর ও ফেব্রুয়ারিতে দুই কিস্তিতে বাকি ১৮০ কোটি ডলার দেবে আইএমএফ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments