
ডেইরি শেয়ারবাজার ডেস্ক: আবারও ক্রিকেটে ফিরছেন সৌরভ গাঙ্গুলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে দিল্লী ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হয়ে ক্রিকেটে ফিরবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এই চেয়ারম্যান।
সংবাদ সংস্থা পিটিআইয়ের এক সংবাদে সৌরভের আইপিএলে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইপিএলের এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, ‘এই বছরই সৌরভ ফিরছেন দিল্লি ক্যাপিটালস দলে। আলোচনা হয়ে গেছে। আগেও এ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সৌরভ। সে দলের মালিকদের সঙ্গে সৌরভের সম্পর্কও ভালো। তাই সৌরভ আইপিএলে ফিরলে দিল্লির হয়েই ফিরবেন।
এর আগে, ২০১৯ সালেও দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করেছেন সৌরভ। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ায় ক্রিকেট সংশ্লিষ্ট অন্যান্য সব দায়িত্বই ছাড়তে হয় তাকে। বোর্ড থেকে অব্যাহতি নেওয়ার পর আবারও ক্রিকেট সংশ্লিষ্ট কাজে ফিরছেন সৌরভ। আইপিএলে দিল্লি দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে দুবাই আর দক্ষিণ আফ্রিকার ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির দল দুটির সঙ্গেও কাজ করবেন সৌরভ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments