বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআইপিও লটারির প্রথা বাতিল
spot_img
spot_img

আইপিও লটারির প্রথা বাতিল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা নতুন কোম্পানিগুলোর শেয়ার পেতে বিনিয়োগকারীদের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন করতে হতো। দীর্ঘ দিন ধরে চলা এ প্রথা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে আইপিও আবেদন করলে সবাই শেয়ার পাবেন। তবে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজিবাজারে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে।

এমন বিধান রেখে আইপিওর সংশোধনী চূড়ান্ত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিএসইসির ৭৫৫তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় আইপিওর চাঁদা গ্রহণের প্রক্রিয়ায় ৪টি পরিবর্তন এনেছে। এগুলো হচ্ছে- সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যমান লটারি ব্যবস্থার পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হবে।

সাধারণ বিনিয়োগকারীদের আইপিওতে আবেদনের ক্ষেত্রে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে।

আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদেরকে কমপক্ষে ১০ হাজার টাকার বা এর গুণিতক হারে আবেদন করতে হবে।

এছাড়া কমিশন বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং ও প্রসপেক্টাস প্রকাশের জন্য বিদ্যমান দুই দফায় সম্মতিপত্র দেওয়ার পরিবর্তে উভয়ের জন্য একসাথে সম্মতিপত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

কমিশনের এসব সিদ্ধান্ত আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments