ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্দ্যেশে পুঁজিবাজারে আসতে চায় বীমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ কারণে কোম্পানিটি সম্প্রতি এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছেন।

তথ্যমতে, এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের হেড অফিসে কোম্পানির ভারপ্রাপ্ত সিইও মো. এস.এম জিয়াউল হক ও এএএ ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবাইদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি আমদাদ উল্লাহ এবং এএএ ফিন্যান্সের পরিচালক আব্দুস সালাম খান। তথ্যসূত্র: এএএ ফিন্যান্স
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ





























Recent Comments