বুধবার, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআইবিবিএলপি বন্ডের মুনাফা বিতরণের সংশোধিত সময়সূচি ঘোষণা
spot_img
spot_img

আইবিবিএলপি বন্ডের মুনাফা বিতরণের সংশোধিত সময়সূচি ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইবিবিএল পারপেচুয়াল বন্ড সম্পর্কিত মুনাফা বিতরণের সময়সূচিতে নতুন করে পরিবর্তনের তথ্য জানিয়েছে বন্ডটির ট্রাস্টি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৩ মে ২০২৬ তারিখে প্রকাশিত ঘোষণায় মুনাফা বিতরণের সংশোধিত তারিখ সম্পর্কে তথ্য জানানো হয়েছিল। এর ধারাবাহিকতায় বন্ডটির ট্রাস্টি আরও জানিয়েছে যে, অনিবার্য পরিস্থিতির কারণে আইবিবিপিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) পুনঃনির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটির ৪৩তম এজিএম আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পূর্বে এ সভা ২৮ জুন ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন তারিখ কার্যকর হওয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন হবে।

ট্রাস্টির দেওয়া তথ্যে আরও বলা হয়েছে, আইবিবিএল পারপেচুয়াল বন্ডের এমপিবি ধারকদের জন্য মুনাফা বিতরণ ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments