ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৩৮ টাকা। যা আগের বছর একই সময়ে লোকসান ছিলো ০.৫৯ টাকা।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসান হয়েছে ১৮.৫১ টাকা। যা গত বছরের একই সময়ে লোকসান ছিলো ১৮.১৩ টাকা।
এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ ০.৮৮ টাকা। যা গত বছর একই সময়ে ছিলো ০.৪৪ টাকা।
আগামী ১৩ জুলাই, ২০২৩ তারিখ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মে, ২০২৩ (বৃহস্পতিবার)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments