ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর আওতাধীন ৩টি সাবসিডিয়ারি কোম্পানির “২৯তম শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৪” গত ১৮ মে ২০২৪ তারিখ, শনিবার ঢাকাস্থ হোটেল ফারস্ এন্ড রিসোর্টস এ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আইসিবি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি-র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া।
এছাড়াও, আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ,
মহাব্যবস্থাপকগণ এবং সকল শাখা প্রধান ও উদ্ধর্তন কর্মকর্তাগণ উক্ত সম্মেলনে
উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.



























Recent Comments