সোমবার, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআইসিসির মাসসেরার দৌড়ে তানজিদ
spot_img
spot_img

আইসিসির মাসসেরার দৌড়ে তানজিদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জুলাইয়ে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাঁহাতি এই ওপেনার। জুলাই মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন তিনি। তার সঙ্গে মাসসেরার লড়াইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই সাদা বলের সিরিজেই দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন তানজিদ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫৯ রান করেন তিনি। ৫৩ গড়ের পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ছিল ৮৯.৮৩। ওয়ানডের পর টি-টোয়েন্টির তিন ম্যাচের সিরিজে তার ব্যাট থেকে আসে আরও ১৪০ রান। এই সময়ে তার ব্যাটিং গড় ছিল ৭০ এবং স্ট্রাইক রেট ১২৭.২৭। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই সংস্করণ মিলিয়ে ২৯৯ রান করেছেন তানজিদ। দুই সিরিজেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তার ধারাবাহিক ব্যাটিংয়ে ভর করে টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় বাংলাদেশ।

তানজিদের সঙ্গে মাসসেরার লড়াইয়ে থাকা জাস্টিন গ্রিভস জুলাইয়ে ব্যাট ও বল হাতে ছিলেন দুর্দান্ত। মাসে দুটি টেস্টে ২১৫ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। তার ব্যাটিং গড় ছিল ৭১.৬৬। পাশাপাশি নিয়েছেন আট উইকেট, যেখানে বোলিং গড় মাত্র ১০.২৫। শ্রীলঙ্কার বিপক্ষে নর্থ সাউন্ড টেস্টে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গ্রিভস। মাসের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তারৌবায় প্রথম ইনিংসে ২৭ রানে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও দুটি উইকেট শিকার করেন তিনি।

অন্যদিকে জুলাইয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুকও। ভারতের বিপক্ষে তিন ওয়ানডেতে ৩১ রান করলেও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন দুর্দান্ত। পাঁচ ম্যাচে ২২৯ রান করেছেন ইংল্যান্ডের এই ব্যাটার। তার ব্যাটিং গড় ১১৪.৫০ এবং স্ট্রাইক রেট ২১৪.০১। ব্রুকের আগ্রাসী ব্যাটিংয়ের ওপর ভর করে ভারতকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারিয়েছে ইংল্যান্ড।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments