রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআইয়ুব বাচ্চুর আজ তৃতীয় প্রয়াণদিবস
spot_img
spot_img

আইয়ুব বাচ্চুর আজ তৃতীয় প্রয়াণদিবস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর আজ তৃতীয় প্রয়াণদিবস। দিনটি উপলক্ষে ব্যান্ডসংগীতের প্রখ্যাত এই শিল্পীকে স্মরণ করে এবিসি রেডিও এফএম ৮৯.২ তৈরি করেছে একটি অনুষ্ঠান। ‘রুপালি গিটার’ নামের এই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর গাওয়া কয়েকটি গান গাইবেন সংগীতশিল্পী শুভ। এক ঘণ্টার এই অনুষ্ঠানে তিনি ছয়টি গান গাইবেন। একই সঙ্গে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণা করবেন।

‘রুপালি গিটার’ অনুষ্ঠানে শুভ ‘ঘুমভাঙা শহরে’, ‘কোনো অভিযোগ’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘রুপালি গিটার’, ‘বাংলাদেশ’ গানগুলো গাইবেন। রিয়েলিটি শো ডিরকস্টার প্রতিযোগিতার মাধ্যমে আইয়ুব বাচ্চুর মতো মহাতারকার সান্নিধ্য পেয়েছিলেন শুভ। দুঃখের বিষয় হচ্ছে এই প্রতিযোগিতা শেষেই আইয়ুব বাচ্চুর সঙ্গে ভুল–বোঝাবুঝি তৈরি হয় শুভর। মারা যাওয়ার আগে প্রিয় শিল্পী ও প্রিয় মানুষের সঙ্গে সৃষ্ট ভুল–বোঝাবুঝির অবসান করতে না পেরে এখনো আফসোসটা রয়েই গেল তাঁর।

আইয়ুব বাচ্চুকে সামনাসামনি দেখার স্মতিচারণ করে শুব জানালেন, ‘১৯৯৯ সাল। আমি তখন সিটি কলেজে পড়ি। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে একটা কনসার্ট ছিল। ৬০ টাকা করে টিকিট। আমরা টিকিট ছাড়াই চুরি করে কনসার্টে ঢুকি। সেখানেই প্রথম সামনাসামনি বাচ্চু ভাইকে বাজাতে দেখি। এরপর ব্যাক টু ব্যাক কয়েকটি কনসার্ট দেখি। তিতুমীর কলেজ, রাওয়া ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বর—এমন কোনো জায়গা নেই যেখানে তাঁর কনসার্ট দেখিনি।’

এবিসি রেডিওতে বেলা তিনটায় ‘রুপালি গিটার’ অনুষ্ঠানটি প্রচার করা হবে। এ অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক সাগর শাহরিয়ার। আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments