
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগামীকাল (২৫ মার্চ) নতুন নামে লেনদেন শুরু করবে। একইসাথে কোম্পানিটির খাত পরিবর্তন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির নতুন নাম হবে ‘হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি’। পাশপাশি ঔষধ ও রসায়ন খাতের পরিবর্তে এটি ‘বিবিধ’ খাত থেকে লেনদেন কার্যক্রম পরিচালনা করবে।
এছাড়া কোম্পানিটির ট্রেডিং কোডও পরিবর্তন করা হবে বলে ডিএসইকে জানানো হয়। নতুন কোড হবে- HAMI। তবে আলোচ্য বিষয় ছাড়া কোম্পানিটির বাকি সব বিষয় অপরিবর্তিত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments