ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র জিলকদ মাসের ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা আগামীকাল ৩১ মে, মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সন্ধ্যা ৬ টা ৪৫মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি।
উল্লেখ্য, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর- ০২ ২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments