
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২৩ ফেব্রুয়ারি, বুধবার চালু হবে । প্রতিষ্ঠানগুলো হলো- মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের কারণে আজ এ প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে ১৬, ১৭ ও ২০ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে এ প্রতিষ্ঠানগুলো।
উল্লেখ্য, মিথুন নিটিং নো ডিভিডেন্ড, কুইন সাউথ ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং লাফার্জহোলসিম বাংলাদেশ ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments