
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২ মার্চ, বুধবার চালু হবে । প্রতিষ্ঠানগুলো হলো- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এবং কাসেম ইন্ডাস্ট্রিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের কারণে আজ এ প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে এ প্রতিষ্ঠানগুলো।
উল্লেখ্য, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ১২ শতাংশ ডিভিডেন্ড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, কাসেম ইন্ডাস্ট্রিস ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষনা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments