ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামীকাল ১২ জুলাই, ২০২৩ তারিখ। আলোচ্য সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
অগ্রণী ইন্সুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ১২ জুলাই, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৩১ মে, ২০২৩। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ বোনাস মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।
এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ১২ জুলাই, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৬ জুন, ২০২৩। কোম্পানিটি ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো (৩০.৪৫ শতাংশ শেয়ার ধরে পূর্ববর্তী স্পনসর এবং পরিচালক ছাড়া)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.
























Recent Comments