
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৪ এপ্রিল, সোমবার চালু হবে। কোম্পানিগুলো হলো- রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড এবং ইউনাইটেড ইন্সুরেন্স লিমিটেড।। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে ৩০ ও ৩১ মার্চ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে কোম্পানিগুলো।
উল্লেখ্য, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড ১৬৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ইউনাইটেড ইন্সুরেন্স লিমিটেড ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments