বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যআগামীকাল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
spot_img
spot_img

আগামীকাল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজীপু‌রের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। এই আয়োজন চলবে রোববার পর্যন্ত।

দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লির নিজামউদ্দিন মারকাজের সা’দ আহমদ কান্ধলবীর অনুসারী বা সাদপন্থিদের ব্যবস্থাপনায়। সাদপন্থিদের মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে দ্বিতীয় পর্বের প্রস্তুতি প্রায় শেষের দিকে বলে জানানো হয়।

আজ বৃহস্পতিবার ভোর থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিরা সমবেত হতে শুরু করেছেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

এর আগে জুবায়ের আহমদপন্থিদের আয়োজনে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে প্রথম পর্বের ইজতেমা সম্পন্ন হয়। শুরায়ে নেজামের (যোবায়ের অনুসারী) দ্বিতীয় ধা‌পের ওই ইজতেমায় উর্দু ও বাংলা ভাষায় মোনাজাত করা হয়।

মোনাজতে শে‌ষে মূল মঞ্চ থে‌কে জানা‌নো হয় আগামী (২০২৬) বছ‌রের ইজ‌তেমা ২ জানুয়া‌রি থে‌কে ৪ জানুয়া‌রি প্রথম ধাপ অনুষ্ঠিত হবে। প‌রের ধাপ হবে ৯ থে‌কে ১১ জানুয়া‌রি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments