ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ২২ নভেম্বর, মঙ্গলবার রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১১ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার, জিল বাংলা, রেনউইক যঞ্জেশ্বর, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা, এইচ আর টেক্সটাইল, বসুন্ধরা পেপার মিলস, ইউনাইটেড পাওয়ার, ওয়াটা কেমিক্যালস, দেশ গার্মেন্টস এবং লিগাসি ফুটওয়ার।
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন এদিন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments