
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের হবিগঞ্জের ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগেছে। হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি জানান- হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। এখন পর্যন্ত আগুনের ক্ষয়-ক্ষতি জানা যায়নি।
উল্লেখ্য, মাধবপুর উপজেলার বিদ্যুৎকেন্দ্রে আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments