সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আজ উপজেলা নির্বাচনে ১ম ধাপের তফসিল নির্ধারণ
spot_img
spot_img

আজ উপজেলা নির্বাচনে ১ম ধাপের তফসিল নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ বৃহস্পতিবার ২১ মার্চ, ২০২৪ তারিখ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল নির্ধারণ করতে সভায় বসতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। আজ ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় এ সভা হওয়ার কথা রয়েছে।

জানা যায়, এ সভার পর উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হতে পারে। সংশোধিত উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিজি প্রেসের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বুধবার বলেন, বৃহস্পতিবার কমিশন সভা আছে। তিনি বলেন, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ও উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা গেজেট হয়ে গেছে।

বিধিমালায় ২৫০ জন ভোটারের স্বাক্ষরের বিষয়টি উঠিয়ে দেওয়া হয়েছে জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন, এতে প্রার্থীদের জন্য উপজেলা ভোট করতে সহজ হবে। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টি বাদ দিতে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) কোনো পরিবর্তন করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

এদিকে নির্বাচন কমিশনের সূত্র বলছে, ঝিনাইদহ-১ উপনির্বাচনের তফসিলও হতে পারে। কমিশনের আজকের সভার আলোচ্য সূচিতে ঝিনাইদহ-১ শূন্য আসনে উপনির্বাচনের বিষয়টিও রাখা হয়েছে। এই আসনের সংসদ সদস্য আব্দুল হাই ১৬ মার্চ মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments