শুক্রবার, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআজ ওমর সানী ও মৌসুমীর বিবাহবার্ষিকী
spot_img
spot_img

আজ ওমর সানী ও মৌসুমীর বিবাহবার্ষিকী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঘরভাঙা ঝড় উঠলেও তা এখন থেমেছে জনপ্রিয় নায়িকা মৌসুমী ও ওমর সানীর সংসারে। একসঙ্গে পথ চলার প্রত্যয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সানী মৌসুমী। তাই সব ভুলে মৌসুমীর সঙ্গে বাকিটা জীবন কাটিয়ে দেওয়ার আশা ব্যক্ত করলেন ওমর সানী।

আজ ২ আগস্ট ওমর সানী ও মৌসুমীর বিবাহবার্ষিকী। বিশেষ দিনটিতে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন সানী। তিনি লিখেছেন- আল্লাহ একসাথে থাকার তৌফিক দান করুন বাকি জীবন। শুভ বিবাহবার্ষিকী মৌসুমী।

১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন ওমর সানী ও মৌসুমী। এতে কাজ করতে গিয়েই মনের লেনাদেনা হয় তাদের। এরপর সেটা গড়ায় বিয়েতে। ১৯৯৫ সালের ৪ মার্চ তারা বিয়ে করেছিলেন। তবে সেটা গোপন রাখেন। পাঁচ মাস পর ২ আগস্ট তারা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন। সেই থেকে ২ আগস্টই বিবাহবার্ষিকী পালন করে আসছেন এই দম্পতি।

দুজনে ২৭ বছর সংসার জীবনে আবদ্ধ আছেন। রাগ অভিমান আর ভালোবাসায় প্রায় তিন দশক ধরে সংসার করছেন সানী মৌসুমী। তাদের সংসারে রয়েছে পুত্র ফারদিন ও কন্যা ফাইজা। এছাড়া বর্তমানে ছেলের বউ সাদিয়া রহমান আয়েশাও পরিবারের সদস্য।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments