ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে লিগাসি ফুটওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা বা ২.৫৮ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১১৩ টাকা ৫০ পয়সা। এদিকে এম্বি ফার্মাসিউটিক্যালস ২.৬৮ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং তসরিফা ইন্ডান্ট্রিজ লিমিটেড ২.৩৭ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- আনলিমা ইয়ার্ন, এডিএন টেলিকম, ওআইমেক্ম ইলেকট্রোডস, জুট স্পিনার্স, পূবালী ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments