ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৪ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ১১.৭৮ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৪ টাকা ২০ পয়সা। এদিকে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯.৯৬ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ফু-ওয়াং ফুডস লিমিটেডের ৯.০৬ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিস, মেট্রো স্পিনিং, তসরিফা ইন্ডান্ট্রিজ, লিগাসি ফুটওয়ার, ইয়াকিন পলিমার এবং জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments