ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এ দিন কমেছে শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১২৩ টাকা ২০ পয়সা। এদিকে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯.৮৯ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ডেফোডিল কম্পিউটারস লিমিটেডের ৮.৪৫ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ন্যাশনাল ফিড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, আরডি ফুড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিডেট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments